বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে না- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:57:32 pm, Saturday, 20 June 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ফাইল ছবি

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে চিন্তিত।কাজেই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে না। যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সংকট কাটলে ভর্তির ব্যবস্থা হবে। শনিবার (২০ জুন) বিকেলে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন,পরীক্ষা-ভর্তি সব মিলিয়ে বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে জড়িত বিশাল সংখ্যক মানুষের স্বাস্থ্যকে আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না যে, এইচএসসি পরীক্ষা কবে নাগাদ নেওয়া সম্ভব। যখন আমাদের এ পরীক্ষা নেওয়ার মতো স্বাস্থ্যঝুঁকিবিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই কেবল পরীক্ষাটি নিতে পারব।

যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, পাস করেছে, কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে তাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলব যে এ নিয়ে একেবারেই উদ্বিগ্ন হবে না।

যেসব শিক্ষার্থীর বাসায় টিভি কিংবা বিদ্যুৎ নেই, তাদের ভিন্নভাবে শিক্ষা দেওয়ার কথা সরকার ভাবছে বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রীবলেন, যাদের বাড়িতে টেলিভিশন নেই, তাদের যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে আমাদের আপলোড করা ক্লাসের ভিডিওগুলো তারা দেখতে পারে। আমরা জরিপ করে দেখেছি, এ রকম শিক্ষার্থীর সংখ্যা শতকরা ৭ থেকে ৮ ভাগের মতো।

তিনি আরও বলেন, অনলাইনে শিক্ষা নিতে এবং পাঠদান করাতে শিক্ষক-শিক্ষার্থীদের যাতে ইন্টারনেট খরচ নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। শিক্ষক শিক্ষার্থীদের স্বল্প মূল্যে বা বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে মোবাইল কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে না- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

প্রকাশের সময় : 07:57:32 pm, Saturday, 20 June 2020