করোনা: বরিশাল সিটিতে ৪৩ শতাংশ কমেছে কুরবানী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা: বরিশাল সিটিতে ৪৩ শতাংশ কমেছে কুরবানী

করোনা: বরিশাল সিটিতে ৪৩ শতাংশ কমেছে কুরবানী

করোনা: বরিশাল সিটিতে ৪৩ শতাংশ কমেছে কুরবানী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত বছরের তুলনায় বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এলাকায় এ বছর ৪৩ শতাংশ কম পশু কোরবানী হয়েছে। মূলত করোনা মহামারির প্রকোপে কুরবানীতে এই প্রভাব পড়েছে বলে মনে করেন নগর ভবনের কর্মকর্তারা।

 

 

বিসিসির ভেটেরিনারি সার্জন ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানিয়েছেন, আগের বছর প্রায় সাত হাজার পশু কুরবানী হয়েছে নগরীতে। আর এবছর চার হাজার।

 

 

ধারণা করা হচ্ছে, ইচ্ছা থাকলেও মূলত করোনার ভয়ে অনেকেই কুরবানী দেননি। আবার করোনার কারনে অর্থনৈতিক স্থবিরতা দেখা দেওয়ায় কুরবানী দেওয়া লোকের সংখ্যা কমে আসতে পারে। তাছাড়া, এ বছর কর্পোরেশন নির্ধারিত ১৪২টি কুরবানীর স্পট থেকে প্রায় দুইশ’ টন বর্জ্য অপসারণ করেছে পরিচ্ছন্ন কর্মীরা।

 

 

এতে নিযুক্ত ৯০০ শ্রমিক কাজ করেছে বলেও মুঠোফােনে নিশ্চিত করেছেন ডাঃ রবিউল ইসলাম। জানা গেছে, শনিবার দুপুর ২টায় নগরীর বগুড়া রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কুরবানীর বর্জ্য পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়।

 

 

সিটি করপোরেশনের ৯শ পরিচ্ছন্নতাকর্মী একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের কাজ শুরু করেন। সিটি করপোরেশনের ২৫টি ট্রাক ও পানির গাড়ি, ৩০০টি ভ্যান ও ২টি লোডার এ কাজে নিয়োজিত ছিল। পরিচ্ছন্নতা কর্মীরা কুরবানীর স্পট পরিস্কার করার পর জীবানুমুক্ত করতে সেখানে পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়।

 

 

প্রসঙ্গত, ৫৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বরিশাল সিটি কর্পোরেশন। ২০১১ সালের আদম শুমারী অনুসারে তিন লাখের বেশি ছিল জনসংখ্যা। যা বর্তমানে পাঁচ লাখ ছাড়িয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD