করোনা টিকা প্রয়োগে বরিশালে প্রশিক্ষণ শুরু Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




করোনা টিকা প্রয়োগে বরিশালে প্রশিক্ষণ শুরু

করোনা টিকা প্রয়োগে বরিশালে প্রশিক্ষণ শুরু

করোনা টিকা প্রয়োগে বরিশালে প্রশিক্ষণ শুরু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনার টিকা প্রদান কার্যক্রম সফল করতে ৫৪ জন প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথম দফায় ২৭ জন প্রশিক্ষকের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডে জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে শুরু হয় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম।

 

 

প্রথমদিন বরিশাল জেলার গৌরনদী, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা এবং জেলা পর্যায়ের ২ জনসহ মোট ২৭ জনকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

 

 

প্রথম দফার প্রশিক্ষণ শেষ হলে বাকি ৫ উপজেলার ২৭ জনের প্রশিক্ষণ শুরু হবে। এই প্রশিক্ষকরা উপজেলা পর্যায়ে টিকাদানের সাথে সম্পৃক্তদের প্রশিক্ষণ দেবেন বলে জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাহামুদ হাসান।

 

 

প্রসঙ্গত, গত শুক্রবার বরিশাল জেলায় প্রথম চালানে ১৪ কার্টনে ১ লাখ ৬৮ হাজার এবং বরিশাল বিভাগে ৩ লাখ ৪৮ হাজার ডোজ টিকা পৌঁছেছে। চলতি মাসের প্রথম সপ্তাহে মাঠ পর্যায়ে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD