সংবাদ শিরোনাম:

করোনা: গত ২৪ ঘণ্টায় আরো ২৩১ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:10:55 pm, Sunday, 1 August 2021
  • 25 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২৩১ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৯১৬ জনে।

রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার ২১৮, শুক্রবার ২১২, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭ ও রোববার ২২৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৪৮১ জনের। এর আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩০ হাজার ৯৮০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৯ জন পুরুষ এবং ৯২ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ১৪২ জন এবং নারী ৬ হাজার ৭৭৪ জন। এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। আর বাকিরা হাসপাতালে মারা গেছেন।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৭৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৪৪ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগের ১১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১, ৮১ থেকে ৯০ বছরের ৯, ৭১ থেকে ৮০ বছরের ৪৫, ৬১ থেকে ৭০ বছরের ৭২, ৫১ থেকে ৬০ বছরের ৪৬, ৪১ থেকে ৫০ বছরের ৩৪, ৩১ থেকে ৪০ বছরের ১৯, ২১ থেকে ৩০ বছরের তিন জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা: গত ২৪ ঘণ্টায় আরো ২৩১ জনের মৃত্যু

প্রকাশের সময় : 09:10:55 pm, Sunday, 1 August 2021