সংবাদ শিরোনাম:

করোনায় বরগুনায় এক বৃদ্ধের মৃত্যু,লকডাউন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:55:15 pm, Saturday, 18 April 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

,

বরগুনা প্রতিনিধি॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরগুনায় এবার ৭২ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরগুনায় এই বৈশ্বিক মহামারীতে দুজন মারা গেছেন। মৃত ওই বৃদ্ধের নাম খলিলুর রহমান । তিনি বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বরগুনা জেলাকে লকডাউন ঘোষণা করেছেন।

তিনি ভয়েস অব বরিশালকে বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ৭২ বছর বয়সী খলিলুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ছাড়া বামনায় একজন সাংবাদিক ও বরগুনা জেনারেল হাসপাতালে তিনজনসহ নয়জন করোনা রোগী রয়েছেন। সার্বিক বিবেচনায় বরগুনা জেলাকে শনিবার বেলা ১২টা হতে লকডাউন ঘোষণা করা হল।

এর আগে গত ৯ এপ্রিল আমতলী উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার করোনাভাইরাসে আক্রান্ত মারা যান। পরে ১১ এপ্রিল আমতলী উপজেলা লকডাউন ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনায় বরগুনায় এক বৃদ্ধের মৃত্যু,লকডাউন

প্রকাশের সময় : 03:55:15 pm, Saturday, 18 April 2020