করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. ইউনুস আলী খানের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. ইউনুস আলী খানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. ইউনুস আলী খানের মৃত্যু

করোনাভাইরাস




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চক্ষু বিশেষজ্ঞ ডা. ইউনুস আলী খান (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

পরে বাদ এশা শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ডা. ইউনুস আলী খানের প্রথম জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ি পাবনার দুবলিয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে ডা. ইউনুস আলী খানের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খানসহ অনেকে।

 

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান জানান, করোনা আক্রান্ত হওয়ার পর নিয়ে গত ১০ জুন ডা. ইউনুস আলী খানকে ঢাকার তেজগাঁয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। এরই মধ্যে বুধবার সকালে তিনি মারা যান

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD