সংবাদ শিরোনাম:

করোনা:চার দিনে ঢাকা মেডিকেলে ২৮ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:02:34 am, Wednesday, 6 May 2020
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চলতি মাসের ২ এপ্রিল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চালু হওয়া বার্ন ইউনিট ভবনে করোনায় আক্রান্তদের ভর্তির কার্যক্রম শুরু হয়।আর এ চার দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি হওয়া ২৮ জন মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মারা যাওয়া ২৮ জনের মধ্যে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, সেটা নিশ্চিত হওয়া গেছে। বাকিদের কেউ কেউ করোনায় আক্রান্ত হতে পারেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, আমাদের হাসপাতাল কিন্তু অন্য হাসপাতালের মতো নয়। অন্য হাসপাতালগুলো শুধু যারা করোনা পজিটিভ, তাদের ভর্তি করছে। কিন্তু আমরা করোনা সন্দেহে এবং করোনায় আক্রান্ত সব রোগীকে আমাদের হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করছি। এ পর্যন্ত চার দিনে চারজন রোগী মারা গেছেন, যারা করোনা পজিটিভ। বাকি যে ২৪ জন মারা গেছেন, তাদের নানা রোগ ছিল। কেউ কেউ করোনার সন্দেহভাজনও আছেন।

কারও স্যাম্পল নেওয়া হয়েছে, কারও কারও স্যাম্পল নেওয়ার সুযোগ হয়নি। যে ২৮ জন মারা গেছেন, তাদের করোনা সন্দেহেই ভর্তি করে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের যে সংখ্যা ঘোষণা করা হয়, সেই হিসাবে ঢাকা মেডিকেলে করোনা পজিটিভ হিসেবে যাঁরা মারা গেছেন, তাঁদের তথ্যও সেখানে রয়েছে। আমরা কিন্তু প্রতিদিন অনলাইনে আমাদের প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিই।

এ কে এম নাসির উদ্দিন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন, তাদের অধিকাংশের বয়স ৫০এর ওপরে। এর মধ্যে দু-একজনের বয়স ৩০এর কোঠায়। যে ২৮ জন মারা গেছেন, তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি ছিলেন ছয়জন। আর করোনা সন্দেহভাজন যারা মারা গেছেন, তাদের মধ্যেও একজন শিশু রয়েছে। ওই শিশুর বয়স ৭ মাস। তবে ওই শিশু করোনায় মারা গেছে বলে মনে করি না। ওই শিশুর মারাত্মক নিউমোনিয়া ছিল। এ জন্য করোনা ভেবে আমাদের হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমাদের এখানে মাত্র দুই থেকে তিন ঘণ্টা ভর্তি ছিল, পরে সে মারা যায়।

পরিচালক বলেন, যারা খারাপ অবস্থায় আসছেন, তাদেরও ভর্তি করা হচ্ছে। আমাদের এখানে যে রোগীরা আসছেন, তাদের জ্বর থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে। আমরা কিন্তু তাদের করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি করছি। অনেকে একেবার শেষ মুহূর্তে আসছেন। সব জায়গা ঘুরে আসছেন। আর ঢাকা মেডিকেলে সব সময় ক্রিটিক্যাল কন্ডিশনে রোগীরা আসে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ ব্যক্তিদের ভর্তি করা কিন্তু আমাদের বড় চ্যালেঞ্জ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা:চার দিনে ঢাকা মেডিকেলে ২৮ জনের মৃত্যু

প্রকাশের সময় : 12:02:34 am, Wednesday, 6 May 2020