কম দাম দেখিয়ে টাকা পাচার করে ১৯ টি প্রতিষ্ঠান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কম দাম দেখিয়ে টাকা পাচার করে ১৯ টি প্রতিষ্ঠান

কম দাম দেখিয়ে টাকা পাচার করে ১৯ টি প্রতিষ্ঠান




ভয়েস অব বরিশাল ডেস্ক।। কম দাম দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে পোশাক রপ্তানির মাধ্যমে ১৪৭ কোটি ৬৭ লাখ টাকা পাচার করেছে ১৯ টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৭টি ঢাকার এবং দুটি প্রতিষ্ঠান চট্টগ্রামের। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।

 

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৩ বছর ধরে মোট ৪২৪ কনটেইনার এসব চালান পাচার করা হয়েছে। টাকা পাচারে জড়িত থাকার অভিযোগে ১৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯টি পৃথক মানিলন্ডারিং আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

টাকা পাচারে জড়িত প্রতিষ্ঠানগুলো হলো- টোটাল কোয়ালিটি কোম্পানি, তাবাসসুম ইন্টারন্যাশনাল, সেফ ফ্যাশন অ্যান্ড ট্রেডিং, জোবায়ের ট্রেডিং, মেঘনা ট্রেড ইন্টারন্যাশনাল, এমআই ট্রেডিং, মারওয়া ট্রেড ইন্টারন্যাশনাল, কে মুড টেক্সটাইল, নাজাফ ট্রেডিং, তাহসিন ইন্টারন্যাশনাল, আল-ফাহাদ ট্রেড লাইন্স, এয়ার বাংলা, জিএস খান অ্যাপারেলস, ইমাজিনফ্যাশনলি, মাস্টার ইন্টারন্যাশনাল ফ্যাশন কমফোর্ট (বিডি), এ আইফা এন্টারপ্রাইজ, ফাস্ট এক্সপোর্টস (বিডি) ও জেডইই ফ্যাশন।

 

 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ গণমাধ্যমকে বলেন, ২০২১ থেকে ২০২৩ এর মধ্যে চালানগুলো বিদেশে রপ্তানি হয়েছে। এগুলোতে ৫ হাজার ৭৫৭ মেট্রিক টন তৈরি পোশাক ছিল। অনুসন্ধানে জানা গেছে- চালানগুলোতে পোশাকের প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দাম দেখানো হয়েছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD