কমরেড শান্তি দাস আর নেই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কমরেড শান্তি দাস আর নেই

কমরেড শান্তি দাস আর নেই




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণশিল্পী সংস্থার অন্যতম নেতা শান্তি দাস আর নেই। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় বরিশাল নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এ বরেণ‌্য রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। এদিন সকালে অবস্থার অবনতি ঘটলে তাকে ফকির বাড়ি রোডে নিজ বাসায় অক্সিজেন দিয়ে রাখা হয়। সন্ধ‌্যায় সব মায়া কাটিয়ে তিনি না ফেরার দেশে চলে যান। আগামী কাল বুধবার সকালে বরিশালে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 

তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে শান্তি দাসের প্রয়াণে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

প্রসঙ্গত, শেষ জীবনটা একাকিত্ব নিয়ে কাটিয়েছেন শান্তি দাস। একমাত্র ছেলে ঢাকায় থাকেন। স্ত্রীও পাশে ছিলেন না শেষ সময়ে। অত্যন্ত মিশুক এই মানুষটির মৃত্যুতে নগরীতে শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD