সংবাদ শিরোনাম:

কপালে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:25:25 pm, Wednesday, 26 August 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজশাহী শহরে দোকান মালিকের কপালে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে মহানগরীর রাজপাড়া গ্রেটার রোড নতুন বিল সিমলার এলাকায় এ ঘটনা ঘটে।

দোকানের মালিক রাকিব জানান, রাত ১০টার সময় দুইজন ছিনতাইকারী তার রাকিব টেলিকম এন্ড এলপি গ্যাস স্টোরে প্রবেশ করে। এ সময় তার কপালে পিস্তল ঠেকিয়ে দোকানে বিদ্যুৎ বিলের ও বিকাশের ২০ হাজার টাকা নিয়ে যায়।

তিনি জানান, ছিনতাইকারীরা যাওয়ার সময় বলে গেছে, ‘পুলিশকে জানালে এরপরে তাকে পিস্তল দিয়ে গুলি করে জানে মেরে ফেলা হবে।’ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে চলে যায়।

দুই ছিনতাইকারী বিল সিমলা এলাকার সওদাগর ও বিদ্যুৎ হতে পারে বলে মনে করছেন তিনি। তারা দুইজন ছিনতাই, মাদকসহ অনেক মামলার আসামি।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কপালে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

প্রকাশের সময় : 02:25:25 pm, Wednesday, 26 August 2020