কঠিন শাস্তির বিধান রেখে মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




কঠিন শাস্তির বিধান রেখে মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইন

কঠিন শাস্তির বিধান রেখে মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইন




অবশেষে কঠিন শাস্তির বিধান রেখে সোমবার মন্ত্রিসভায় উঠছে সড়ক পরিবহন আইন। আট বছর আগে আইনটি প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর বাধায় তা চূড়ান্ত অনুমোদন পায়নি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এখন সেটি গতি পেয়েছে। সোমবার নির্ধারিত হতে পারে সড়কে মানুষ হত্যায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করা যাবে কিনা।

সড়কে মৃত্যুর সাজা দণ্ডবিধিতে ছেড়ে দিয়ে গত বছরের ২৭ মার্চ সড়ক পরিবহন আইনের খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পায়। এরপর তার পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু পরিবহন নেতারা খসড়ার বিভিন্ন ধারা ও শাস্তির বিধান শিথিল করতে চাপ দেন বলে অভিযোগ রয়েছে। তাদের বাধায় প্রায় দেড় বছর আইন মন্ত্রণালয়ে আটকে থাকে খসড়াটি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খসড়া চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আজকের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উঠবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে পাঠানো হবে। সেখানে পাস হলে আইনটি কার্যকর হবে।

দুর্ঘটনায় মৃত্যুতে চালকের ফাঁসিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। গত সপ্তাহে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভ শুরু হলে আইনের খসড়া ভেটিং সাপেক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা হয়। সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের আশ্বাস দিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে সংসদে পাস হয়ে কার্যকর হবে সড়ক পরিবহন আইন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD