কঠিন পরীক্ষায় টাইগাররা, হারলেই আশা শেষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কঠিন পরীক্ষায় টাইগাররা, হারলেই আশা শেষ

কঠিন পরীক্ষায় টাইগাররা, হারলেই আশা শেষ




স্পোর্টস ডেস্ক: ‘এই প্রত্যাশাটা খুব বেশি করার দরকার নেই, আশাটা মনের মধ্যেই থাকুক সবার’—নাজমুল হোসেন শান্তর কথা শুনে অনেকেই মনে মনে আশা করে রেখেছিলেন, সেরা আটে খেলবে বাংলাদেশ। যখন সেই আশা পূরণ হয়েছে, তখন আরও আশা বাসা বেঁধেছে। সেরা আটে বাংলাদেশ সেই আশার প্রতিদান দিতে কঠিন পরীক্ষায় নেমেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে এবার ভারতের মুখোমুখি হয়েছে টাইগার বাহিনী। আজ রাত সাড়ে ৮টায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোহিত শর্মাদের মুখোমুখি হবে দলটি। এই ম্যাচে জয় ভিন্ন বাংলাদেশের রাস্তা নেই। হারলে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে শান্তর দল। তাতে ভারতকে হারাতে পারলে আশা বেঁচে থাকবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে শান্ত বলেছেন, ‘আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। নিজের ওপরে দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি। আমি সেটি উপভোগ করেছি এবং সেটা করতে ভালোবাসি। এখন পর্যন্ত ঠিক আছে। আশা করি, আরও অবদান রাখতে পারব। এ দিকে টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতার মিছিলের ব্যতিক্রম ঘটিয়ে অজিদের বিপক্ষে কিছুটা রান পেয়েছেন শান্তরা। এই চেষ্টা অব্যাহত রাখতে চান বলে তিনি জানিয়েছেন।

শান্ত বলেছেন, ‘টপ অর্ডারের রান পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ দুটি ম্যাচে আমরা লড়াই করেছি। বোলিং ইউনিট গত ২-৩ ম্যাচে ভালো কাজ করেছে। তাই আশা করি, বোলাররা তাদের ফর্ম ধরে রাখবে এবং ব্যাটাররাও নিজেদের দায়িত্ব পালন করবেন।’ ভারতের বিপক্ষে আজকের ম্যাচ শেষে বাংলাদেশ আগামী ২৫ জুন খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD