ককটেল বিস্ফোরণে ভোলায় দুই স্কুলছাত্র আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ককটেল বিস্ফোরণে ভোলায় দুই স্কুলছাত্র আহত

ককটেল বিস্ফোরণে ভোলায় দুই স্কুলছাত্র আহত




ভোলা প্রতিনিধি॥ ভোলায় ককটেল বিস্ফোরণে মো. রনি (১১) ও মো. শাহাদাত (১২) নামে দুই স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জমাদ্দার বাড়ীর পার্শবর্তী বাগানে এ দুর্ঘটনা ঘটে।আহত রনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও শাহাদাত একই এলাকার মো. মাকসুদুর রহমানের ছেলে। তারা দু’জনেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে এলাকার কয়েকজন ছেলে বাগানে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে শব্দ শুনে মো. রনি ও শাহাদাত বাগানের দিকে ছুটে যায়। এসময় একটি ককটেল বিষ্ফোরিত হয়ে রনির পেটে এবং শাহাদাত হোসেনের পায়ে ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দু’টি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD