বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ওসিকে ‘সংশোধন’ হতে এক মাসের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:13:44 am, Tuesday, 30 June 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ‘সংশোধন’ হতে থানার ওসি এক মাসের সময় বেধে দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। এর মধ্যে ঠিক না হলে কিভাবে বিদায় করতে হয় সেই পথও উপজেলা পরিষদ চেয়ারম্যান জানেন বলে ‘হুংকার’ দেন।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের। সোমবার সকালে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় ওসি নাজমুল হোসেনেকে এক মাসের আল্টিমেটাম দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এস এম মোসার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি উপস্থিত না থাকলেও পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান ছিলেন।

সরাইল থানায় ওসি যোগদানের তিন মাসেও আইন শৃঙ্খলা সভায় আসেননি বলে অভিযোগ করেন চেয়ারম্যান। এ ছাড়া মাদক, জুয়া নির্মূল করতে না পারা, পাল্টাপাল্টি মামলা নেওয়ার মতো বেশ কিছু অভিযোগ তুলে ধরেন চেয়ারম্যান।

ওসি জানান, চেয়ারম্যানের এমন অভিযোগের কথা তিনি শোনেননি। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তার সঙ্গেও তার কথা হয়নি। চেয়ারম্যান কেন এ ধরণের অভিযোগ করছেন সেটাও তিনি বুঝতে পারছেন না। তিনি জানান, সোমবারও জুয়ার আসরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিতই মাদকের মামলা হচ্ছে।

ওই সভাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অভিযোগ করেন, ওসি দালাল, জুয়াড়ি ও মাদকাসক্তদের সঙ্গে থানায় বসে আড্ডা দেন। তিন মাসেও তিনি উপজেলার কোনো সভায় যোগদান করেননি। ওসি সাহেব মনে হয় চাঁদের দেশ থেকে এসেছেন। সরাইলের মানুষের চাঁদের দেশের কর্মকর্তার দরকার নেই।

সভায় বক্তব্য রাখা উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি, শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনও তাদের বক্তব্যে ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন।

সভায় অন্যান্যের মধ্যে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, অরুয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বক্তব্য রাখেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ওসিকে ‘সংশোধন’ হতে এক মাসের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান

প্রকাশের সময় : 01:13:44 am, Tuesday, 30 June 2020