সংবাদ শিরোনাম:

ওরা পরিবহন যাত্রীদের পকেট খায়!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:02:35 pm, Wednesday, 23 October 2024
  • 49 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদের বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অভিযান চালায় মহানগর গোয়েন্দা শাখার সদস্যরা।

এ সময় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ি এলাকার রফিকুল ইসলাম (৩৫), বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া উিইনয়নের সাহেবপুর এলাকার তামান্ন আক্তার তমা (২০) ও ঝালকাঠির নলছিটি উপজেলার মগর এলাকার মো. মোস্তাকিম বিল্লাহ রনিকে (২৪) আটক করা হয়। পাশাপাশি তাদের হেফাজত থেকে ৫০টি ডিসোপ্যান-২ ও ২০টি ইটিজিন ট্যাবলেটসহ মোট ৭০টি চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে তারা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য।

বাসসহ বিভিন্ন পরিবহনের যাত্রীদের চেতনানাশক ট্যাবলেটের মাধ্যমে অজ্ঞান করে তাদের সঙ্গে থাকা অর্থসহ মূল্যবান মালামাল লুটে নেয় চক্রটি। তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে এবং তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ওরা পরিবহন যাত্রীদের পকেট খায়!

প্রকাশের সময় : 07:02:35 pm, Wednesday, 23 October 2024