ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ!




ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী




অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (৩ মার্চ) বিকেল ৩টা ৩৫ মিনিটে হাসপাতালে আসেন তিনি।গুরুতর অসুস্থ অবস্থায় ওবায়দুল কাদেরকে সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়।চিকিৎসকরা জানান, কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়েছে। তার মধ্যে একটিতে রিং পরানো হয়েছে।

 

সেতুমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড থেকে সিদ্ধান্ত হয়েছে যে, ওপেন হার্ট সার্জারির আগে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে সেতুমন্ত্রীকে। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে ওপেন হাট সার্জারির জন্য সিঙ্গাপুরেও পাঠানো হতে পারে।

 

জানা গেছে, সেতুমন্ত্রীর হার্টের চারটি চেম্বারই ব্লক। এরমধ্যে তিনটি গুরুতর। ইতোমধ্যে একটি ব্লকে আমেরিকান সেনারজি কোম্পানির একটি রিং আপাতত পরানো হয়েছে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস চলছে সেতুমন্ত্রীর।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েল কার্ডিওলজির বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন, এনজিওগ্রাম করা হয়েছে। এরই মধ্যে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ওপেন করা হয়েছে।

 

সকালের চেয়েও এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD