বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ওজু করতে গিয়ে ধর্ষণের শিকার ৭২ বছরের এক বৃদ্ধা,১০টি ডিমে আপসচেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:39:53 am, Sunday, 4 October 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুন্সীগঞ্জে ওজু করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধা। ঘটনা ধামাচাপা দিতে ১০টি ডিম ও ১০০ টাকার বিনিময়ে আপসচেষ্টার পাশাপাশি ওই বৃদ্ধার ছেলেদের হত‌্যার হুমকিও দিয়েছেন অভিযুক্ত কাদের শেখ।

শনিবার দুপুরে এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান এসব তথ‌্য নিশ্চিত করেছেন। গত বুধবার রাতে মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব-শীলমন্দি এলাকায় ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়।

অভিযুক্ত কাদের শেখ একই এলাকায় মৃত আমির শেখের ছেলে। তিনি মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর ভূইয়ার ভাগ্নে। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, ভুক্তভোগী বৃদ্ধা বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ পড়ার জন্য ওজু করতে ঘর থেকে বের হন। সে সময় এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের শেখ কাপড় দিয়ে ওই বৃদ্ধার মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে ঘটনা প্রকাশ না করতে ওই বৃদ্ধাকে ১০টি ডিম ও ১০০ টাকা দিয়ে যান। পাশাপাশি ঘটনা প্রকাশ হলে বৃদ্ধার ছেলেদের হত‌্যা করা হবে বলেও হুমকি দেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি মুন্সীগঞ্জ পৌরসভায় কর্মরত তার এক নিকট আত্মীয়কে বিষয়টি জানান। পরে বিষয়টি পৌর মেয়র ফয়সাল বিপ্লবকে জানালে তিনি আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন বলে জানান ওসি আনিচুর রহমান।

ওসি বলেন, ‘ধর্ষণের অভিযোগ পেয়েছি। ওই বৃদ্ধাকে নিজ বাড়িতে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আজ রোববার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হবে। অভিযুক্ত কাদের শেখকে আটকের সর্বাত্মক চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ওজু করতে গিয়ে ধর্ষণের শিকার ৭২ বছরের এক বৃদ্ধা,১০টি ডিমে আপসচেষ্টা

প্রকাশের সময় : 03:39:53 am, Sunday, 4 October 2020