এসআইয়ের বিরুদ্ধে স্ত্রীর অর্থ আত্মসাতের মামলা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এসআইয়ের বিরুদ্ধে স্ত্রীর অর্থ আত্মসাতের মামলা

এসআইয়ের বিরুদ্ধে স্ত্রীর অর্থ আত্মসাতের মামলা




অনলাইন ডেস্ক: কুমিল্লা জেলার বুড়িচং থানার পুলিশের এসআই সৈয়দ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে (৪৫) ৪৪ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন স্ত্রী রেহানা আক্তার রত্মা।বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে এ মামলা দায়ের করেন তিনি।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চকবাজার থানার ওসিকে অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এ মামলায় এসআই সৈয়দ দেলোয়ার হোসেনের বড় ভাই মো. মোশারফ হোসেনকেও আসামি করা হয়েছে। মামলাটিতে বাদীসহ সাতজন স্বাক্ষীর কথা উল্লেখ রয়েছে।

মামলায় অভিযোগে থেকে জানা যায়, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর বাদীর সাথে আসামি দেলোয়ার হোসেনের বিয়ে হয়। বাদীর সম্পত্তি দেখে আসামি তা আত্মসাৎ করার জন্য কৌশলে বাদীকে আসামির গ্রামের বাড়ীতে বেড়াতে নিয়ে যায়। আসামির ঘর দরজা ভাল ছিল না বলে বাদীর নিজের ভাগের ঘর বন্ধক রেখে ২০১০ সালের ২৪ ডিসেম্বর তিন লাখ ৫০ হাজার টাকা দেলোয়ার হোসেনকে প্রদান করেন।

২০১১ সালের ৭ মে বাদীর ভাগের নীচ তলা বন্ধক রেখে চার লাখ টাকা গ্রহণ করেন দেলোয়ার। এরপরও দেলোয়ার আরো টাকা দাবি করে। পরের বছর ৪ মার্চ বাদী ৪র্থ তলার ভাড়া নিয়ে তা মর্গেজ দিয়ে তিন লাখ টাকা এনে দেলোয়ারকে দেন। এরপর মামলার ২ নং আসামি মোশারফ হোসেন বাড়ি নির্মাণ এক লাখ ২০ হাজার টাকা গ্রহণ করে। বাড়ি নির্মাণ করার কথা বলে তারা মোট ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করে। দেলোয়ার হোসেনের প্রমোশনে ১০ লাখ টাকার প্রয়োজন জানালে বাদী তাকে জমি বিক্রি করে ৬ লাখ টাকা দেন। পরবর্তীতে দেলোয়ার হোসেনের এসআই পদে প্রমোশনের জন্য ৩০ লাখ টাকা প্রয়োজন হয়। তার কাছে ১০ লাখ টাকা আছে। বাকী ২০ লাখ টাকা তিনি বাদীর কাছে চান। বাদী ফ্ল্যাট বিক্রয় করে তাকে ১৯ লাখ টাকা দেন। এভাবে আসামিরা প্রায় ৪৪ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করেন।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর আইজিপি বরাবর দরখাস্ত দায়ের করলে বিষয়টি তদন্ত করে উপ-পুলিশ কমিশনার লালবাগ বিভাগ প্রতিবেদন দাখিল করেন।

ওই দুই আসামি ৩৯ লাখ ৩০ হাজার টাকা বাদীর কাছ থেকে আত্মসাৎ করেন বলে প্রতিবেদনে উঠে আসে এজাহারে উল্লখ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD