বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

এলিজাবেথ হাসপাতালের ৩০০৮ নম্বর আইসিইউতে ওবায়দুল কাদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:01:37 am, Tuesday, 5 March 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কপথ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ৩০০৮ নম্বর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে ।সোমবার (৪ মার্চ) স্থানীয় সময় রাত ৮টার কিছু পর তাকে ডা. কোহ সিয়াম সুন ফিলিপের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ঢাকার মতো এয়ার অ্যাম্বুলেন্সেও ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তার ব্লাড প্রেসার ছিল ১৩৫/৭৮।

ডা. কোহ সিয়াম সোন ফিলিপ একজন বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের প্রোফাইলে উল্লেখ করা হয়েছে, তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১৯৮৯ সালে এমবিবিএস পাস করেন।

পরে একই প্রতিষ্ঠান থেকে ২০০০ সালে এম.মেড (ইন্টার্নাল মেডিসিন) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও কার্ডিওলজিতে এফএএমএস করেন এ চিকিৎসক। তিনি ইংরেজির পাশাপাশি মালয়, ইন্দোনেশিয়ান, মান্দারিয়ানসহ বিভিন্ন ভাষাতেও পারদর্শী।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের অ্যারোস্পেস রোডের সেলেটর বিমানবন্দরে অবতরণ করে। এরপর তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিকেল ৪টা ২১ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। বেলা ৩টা ২০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয়।

রোববার (৩ মার্চ) ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ২ নম্বর বেডে রাখা হয় তাকে।

চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

এলিজাবেথ হাসপাতালের ৩০০৮ নম্বর আইসিইউতে ওবায়দুল কাদের

প্রকাশের সময় : 04:01:37 am, Tuesday, 5 March 2019