এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন হিরো আলম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন হিরো আলম

এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন হিরো আলম

শেরপুর ও নন্দীগ্রাম এলাকার ৫০০ দরিদ্র পরিবারকে খাদ্যপণ্য দেন হিরো আলম। ছবি : ফেসবুক থেকে নেওয়া




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  করোনাভাইরাসের কারণে প্রান্তিক মানুষগুলো পড়েছেন বিপাকে। কাজের অভাবে দিনে এনে দিনে খাওয়া মানুষগুলো পড়েছেন খাদ্য সংকটে। এমন পরিস্থিতিতে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি-সংগঠন। নিজ নিজ এলাকায় বিতরণ করছেন চাল-ডাল, তেল-আলুসহ খাদ্যপণ্য।

 

বগুড়া-৪ আসনের (শেরপুর ও নন্দীগ্রাম) প্রান্তিক মানুষগুলোর জন্য এগিয়ে এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম। ৫০০ দরিদ্র পরিবারকে চাল ডাল-তেল-লবণসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছেন তিনি।

 

নিজের সামর্থ্যে যা আছে, তাই নিয়েই নিজ এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন হিরো আলম। তিনি বলেন, ‘আমি যা পেরেছি করেছি। সমাজের বিত্তবানরাও এই মানুষগুলোকে সাহায্য করতে এগিয়ে আসুক আমি তা চাই।

 

সমাজের বিত্তবানদের উদ্দেশে হিরো আলম বলেন, ‘আপনারা তো অনেক ইনকাম করেন, কিন্তু মানুষের উপকারে তো আসেন না। মহান আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এখন সবাই এগিয়ে আসুন।

 

প্রান্তিক মানুষের বিষয়ে বগুড়া-৪ আসন থেকে সতন্ত্র নিবার্চন করা হিরো আলম বলেন, ‘আমি তাদের দুঃখ বুঝি। কারণ, আমিও তো এমনই দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। এখন হয়তো কিছুটা আল্লাহ দিয়েছেন, যতটুকু আল্লাহ দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

 

এমপি পদে দাঁড়িয়ে নির্বাচিত না হলেও নিজ এলাকার দুঃখি মানুষের পাশে সবসময় থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন হিরো আলম।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD