এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার




নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ১১ নং পূর্ব ইছাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা এবং বরিশাল জজকোর্টের সেরেস্তাদার মাওলানা এম,এ,মজিদ খান এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর নতুনবাজারস্থ খান জাহানিয়া জামে মসজিদে এ উপলক্ষে পরিবারেরর পক্ষ থেকে দোয়া ও ইফতার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে পরিবারের আত্মীয় স্বজন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

মরহুম মাওলানা এম,এ,মজিদ খান বরিশালের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন রাজগুরু এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবিল খান। তবে তিনি নগরীর ২নং ওয়ার্ড কাউনিয়া বাশেরহাট এলাকায় শান্তি মঞ্জিলে নিজস্ব বাসভবনে পরিবার পরিজনসহ বসবাস করতেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এ সময় তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার কন্যা এবং অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

বরিশাল জজকোর্টের সেরেস্তাদার হিসেবে দায়িত্ব পালনকালীন সময় তিনি বিভিন্ন ধর্মীয় উন্নয়নমূলক কাজ করেন। ২০০২ সালের ২১ নভেম্বর মৃত্যুর পূর্বে তিনি লাকুটিয়া সড়কস্থ খান জাহানিয়া জামে মসজিদ, হাসপাতাল রোডস্থ নতুনবাজার মসজিদ, বিসিক রোডস্থ এরশাদুল উলুম জামে মসজিদ, শাহপরান সড়কস্থ পূর্ব ইছাকাঠী জামে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD