এমসি কলেজ ছাত্রাবাসে গনধর্ষণ: বরিশালে জেলা ও মহানগর ছাত্রদল মিছিল, পুলিশের বাধায় পণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এমসি কলেজ ছাত্রাবাসে গনধর্ষণ: বরিশালে জেলা ও মহানগর ছাত্রদল মিছিল, পুলিশের বাধায় পণ্ড

এমসি কলেজ ছাত্রাবাসে গনধর্ষণ: বরিশালে জেলা ও মহানগর ছাত্রদল মিছিল, পুলিশের বাধায় পণ্ড

এমসি কলেজ ছাত্রাবাসে গনধর্ষণ: বরিশালে জেলা ও মহানগর ছাত্রদল মিছিল, পুলিশের বাধায় পণ্ড




ভয়েস অব বরিশা ডেস্ক॥ স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের প্রতিবাদে বরিশাল নগরীতে জেলা ও মহানগর ছাত্রদল মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে গেছে।

 

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড টাউন হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়।

 

 

এ সময় পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে নেতাকর্মীরা বাধার মুখে মিছিল না করতে পেরে দলীয় কার্যালয়ের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

এ সময় বক্তারা সিলেটের এমসি কলেজে ধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।

 

 

এদিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একই দাবিতে আরেকটি বিক্ষোভ মিছিল বের করলেও পুলিশি বাধায় সেটিও পণ্ড হয়ে যায়।

 

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, কোনো রকম পূর্ব অনুমতি ছাড়াই এ কর্মসূচির আয়োজন করেন ছাত্রদল নেতাকর্মীরা। তাদের নগরীর অশ্বিনী কুমার হলসংলগ্ন জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে কর্মসূচি সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD