এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ: জড়িতদের কঠোর শাস্তি দাবিতে বরিশালে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ: জড়িতদের কঠোর শাস্তি দাবিতে বরিশালে মানববন্ধন

এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ: জড়িতদের কঠোর শাস্তি দাবিতে বরিশালে মানববন্ধন

এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ: জড়িতদের কঠোর শাস্তি দাবিতে বরিশালে মানববন্ধন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূ গণধর্ষণ, খাগড়াছড়িতে আদিবাসী নারী ধর্ষণ ও সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদসহ দেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতার প্রতিবাদে বরিশালে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে, বাংলাদেশ মহিলা পরিষদের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধনের আয়োজন করে বরিশাল জেলা মহিলা পরিষদ। জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সদস্য জেসমিন আক্তার, এনজিও সংগঠক আনোয়ার জাহিদ, সিনিয়র আইনজীবী হিরণ কুমার দাস মিঠু ও পরিবেশবাদী মো. রফিকুল ইসলাম। বক্তারা উপরোক্ত ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে নারীর প্রতি অব্যাহত সহিংসতা বন্ধের দাবি জানান।
এর আগে একই দাবিতে সকাল সাড়ে ১০টায় একই স্থানে পৃথক মানববন্ধনের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

 

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নগরীর ২ নম্বর ওয়ার্ড সভাপতি শানু আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুম্মান, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের দফতর সম্পাদক মো. সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক বিজন সিকদার এবং মহিলা ফোরামের ৭ নম্বর ওয়ার্ড সংগঠক মাছুমা আক্তারসহ অন্যরা। মানববন্ধন থেকে বক্তারা প্রতিটি নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD