এম,ভি পারাবত১২: লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এম,ভি পারাবত১২: লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

এম,ভি পারাবত১২: লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঢামেক মর্গে পড়ে আছে ছয় ব্যক্তির মরদেহ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা এম,ভি পারাবত১২ লঞ্চের একটি কেবিন থেকে অজ্ঞাত (৩৫) এক এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটি সকালে সদরঘাট টার্মিনালে ভিড়লে সকল যাত্রী নেমে যাওয়ার পর লঞ্চের কেবিন বয় কেবিন পরিষ্কার করতে গেলে জানলা দিয়ে নারীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লঞ্চ কর্তৃপক্ষদের জানায়। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে দশটার সদরঘাট নৌ পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।]

 

 

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শহীদুল ইসলাম জানান, সকালে নারীর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কেবিনের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পরে দরজা ভেঙ্গে নারীর লাশটি উদ্ধার করা হয়। কেবিনটি আনোয়ার হোসেন নামে একজনের নামে বরাদ্দ ছিল, সেখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে তা বর্তমানে বন্ধ রয়েছে।

 

 

ক্যাবিন বয় মারফত জানা যায় ওই নারী সর্বশেষ রাত দশটায় কেবিনে বসে রাতের খাবার খেয়ে ছিল। লঞ্চের সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায় বৃদ্ধ বয়স্ক একটি লোক ওই নারী কে লঞ্চে কেবিন পর্যন্ত উঠিয়ে দিয়ে চলে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD