এমপি শাওনের খরচে চিকিৎসা নেয়া সেই করোনা রোগী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এমপি শাওনের খরচে চিকিৎসা নেয়া সেই করোনা রোগী

এমপি শাওনের খরচে চিকিৎসা নেয়া সেই করোনা রোগী




ভোলা প্রতিনিধি॥ এক করোনা রোগীর পাশে যখন তার পরিবার এগিয়ে আসেনি ঠিক সেই মুহুতে এমপি শাওন তার পাশে দাড়ালেন। নিলেন ওই রোগীর যাবতীয় খরচ বহনকরাসহ বিভিন্ন সমস্যার সমাধান । এটি যেন এক নজীর বিহীন কাজ করলেন এমপি শাওন ।

এদিকে এমপি শাওনের ব্যক্তিগত খরচে চিকিৎসা নেয়া মাতৃহীন সেই করোনা কিশোরী সুস্থ্য হয়ে ফিরেছেন বাড়ীতে বলে জানা গেছে। ভোলার তজুমদ্দিনে স্বজনদের পেলে যাওয়া মাতৃহীন সেই করোনা ভাইরাস আক্রান্ত কিশোরী সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে এসেছেন।

ওই কিশোরীর করোনা সনাক্ত হওয়ার পর জন্মদাতা বাবাসহ স্বজনরা তার পাশে থাকতে অস্বীকৃতি জানালে এমপি নুরন্নবী চৌধুরী শাওন এ্যাম্বুলেন্স ভাড়া করে চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্বভার গ্রহন করেন। দীর্ঘ দশ দিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিসা নেয়ার পর সুস্থ্য হয়ে মঙ্গলবার বাড়ী ফিরে আসেন ওই করোনা কিশোরী।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোঃ কবির সোহেল জানান, চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে শিরিনা আক্তার (১৯) করোনা পজিটিভ ধরা পড়লে পিতা-ভাইসহ স্বজনরা তাকে গ্রহন করতে অস্বীকৃতি জানায়

। খবর পেয়ে ভোলা-৩ তজুমদ্দিন-লালমোহন আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ব্যক্তিগত ভাবে ওই কিশোরীর সকল ব্যয়ভার গ্রহন করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত চিকিসা নেয়ার পর সুস্থ্য হয়ে ফিরে আসলে তার পিতা ও ভাইদের কাছে মঙ্গলবার বাড়ী পৌছে দেয়া হয়।

পিতা মোস্তাফিজুর রহমান বলেন, আমরা করোনার ভয় ও আতংকে মেয়ের পাশে থাকতে পারিনি। এমপি নুরুন্নবী চৌধুরী শাওন আমার মেয়েকে ব্যক্তিগত ভাবে চিকিৎসার ব্যবস্থা করে মানবতার দৃস্টান্ত স্থাপন করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD