এমপি মাশরাফির শাশুড়ি করোনায় আক্রান্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




এমপি মাশরাফির শাশুড়ি করোনায় আক্রান্ত

এমপি মাশরাফির শাশুড়ি করোনায় আক্রান্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনে আরা সিরাজ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, সোমবার সদর হাসপাতালের চিকিৎসকের করোনা রিপোর্ট হাতে এসেছে। এছাড়া গত রোববার রাতে এমপি মাশরাফির শাশুড়ি হোসনে আরার করোনা রিপোর্ট পজেটিভ বলে মৌখিকভাবে জানা গেছে। আক্রন্ত দু’জনের চিকিৎসা বাড়িতেই চলছে।

 

সিভিল সার্জন বলেন, এ নিয়ে জেলায় মোট ৯ জন চিকিৎসক, ১৪ জন হাইওয়ে পুলিশ সদস্যসহ মোট ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কালিয়া উপজেলার চোরখালি গ্রামের বিশ্বজিত রায় (৫০) চৌধুরী ও একই উপজেলার খাসিয়াল মসজিদের মোয়াজ্জিন মো. আলিম শেখ (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৮ চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ২৩ জন। এখন পজেটিভ আছেন ৩৭ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD