সংবাদ শিরোনাম:

এমপিকে হত্যার হুমকি, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:08:00 pm, Thursday, 27 July 2023
  • 50 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সর্দারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার (২৬ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক নোটিশে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।

সাময়িক বরখাস্তের বিষয়টি বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাও নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার বর্তমানে কারাগারে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সর্দার কর্তৃক ভোলা-২ আসনের সংসদ সদ্য মো. আলী আজম মুকুলকে ভিডিও কলের মাধ্যমে হত্যার হুমকি প্রদান করার অভিযোগে ২৬ জুন ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো জবাব প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। জবাব প্রদানের সময়সীমা অতিক্রম হওয়া সত্ত্বেও জবাব প্রেরণ না করায় স্থানীয় সরকার বিভাগ ২৬ জুলাই জনস্বার্থে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে।

৫ জুন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার স্থানীয় এমপি আলী আজম মুকুলকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রাত থেকেই বোরহানউদ্দিনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এমপিকে হত্যার হুমকি, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশের সময় : 09:08:00 pm, Thursday, 27 July 2023