সংবাদ শিরোনাম:

এবার সব ইউএনওদের বদলির নির্দেশ ইসির

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:53:05 pm, Friday, 1 December 2023
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: সারাদেশে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে এ সংক্রান্ত একটি নির্দেশনার চিঠি পাঠিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব উপজেলা নির্বাহী অফিসারকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি চাকরির সময় হয়েছে তাদের অন্য জেলায় বদলীর প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন।

এর আগে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দেয় ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

ওই চিঠিতে ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে দেশের সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য সিদ্ধান্ত নিয়েছে ইসি। যাদের ওসিদের মধ্যে যাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরি সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা থানায় বদলি করতে বলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এবার সব ইউএনওদের বদলির নির্দেশ ইসির

প্রকাশের সময় : 09:53:05 pm, Friday, 1 December 2023