এবার মেহেন্দিগঞ্জে আ’লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এবার মেহেন্দিগঞ্জে আ’লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল!

এবার মেহেন্দিগঞ্জে আ’লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল!




নিজস্ব প্রতিনিধি॥  জামালপুরের ডিসির পরে এবার নতুন একটি আপত্তিকর ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত দু্ইদিনে লাইক শেয়ারে ভিডিওটি রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। ওই ভিডিওতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর সাথে অন্তরঙ্গ মুহূর্তে এক নারীকে দেখা যাচ্ছে। যা নিয়ে ফেসবুক থেকে শুরু করে বরিশালের রাজনৈতিক অঙ্গনেও বইছে তুমুল আলোচনা সমালোচন ঝড়।

তবে ভিডিওটিতে থাকা ব্যক্তিটি নিজে স্বীকার করলেও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম ভুলু ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করেছেন। ভিডিটির স্থির চিত্র দেখে ধারণা করা হচ্ছে, কোন একটি কক্ষে আওয়ামী লীগ নেতা ওই নারীর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রাক্কালে কেউ গোপনে মুঠোফোনে ভিডিওটি ধারণ করেছেন। এবং পরবর্তীতে ৫ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

আপত্তিকর এই ভিডিওটিতে আওয়ামী লীগ নেতাকে স্পষ্ট দেখা গেলেও সাথে থাকা নারীকে অস্পষ্ট দেখা যাচ্ছে। উল্লেখ্য, চলতি সপ্তাহে জামালপুরের জেলা প্রশাসক আহম্মেদ কবিরের সাথে সহকর্মী অফিস সহায়ক নারী সানজিদা ইয়াসমিন সাধনার একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওটিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠলে জেলা প্রশাসককে শাস্তিমূলক বদলি করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD