এবারের নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




এবারের নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার

এবারের নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এবারের নির্বাচন একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিক্যাব আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তাঁর ধারণা, এবারের নির্বাচনে এই হার অতিক্রম করবে। তিনি উল্লেখ করেন, কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলামুক্ত হয়নি। এবারের নির্বাচনেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়েছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে, মানুষ যেন নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, শুরুতে অনেকের মধ্যে দ্বিধা থাকলেও এখন বড় দলগুলোর অবস্থান স্পষ্ট। জামায়াত ও এনসিপি শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে ছিল। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যানও এ বিষয়ে সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, ভোটাররা সাধারণত দলের সিদ্ধান্ত অনুসরণ করেন। তাই বড় দলগুলোর সমর্থনের কারণে হ্যাঁ ভোট সহজেই পাস হবে বলে তাঁর ধারণা।

নির্বাচনের পর প্রধান উপদেষ্টার সম্ভাব্য জাপান সফর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই।

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট বিষয়ে তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা দ্রুত ভিসা সংগ্রহের জন্য সাধারণ পাসপোর্ট নিয়েছেন এবং তাঁদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে তিনি নিজে এখনো কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেননি।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD