এপ্রিলে কালবৈশাখীর সঙ্গে ঘূর্ণিঝড় Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এপ্রিলে কালবৈশাখীর সঙ্গে ঘূর্ণিঝড়

এপ্রিলে কালবৈশাখীর সঙ্গে ঘূর্ণিঝড়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  চলতি বছরের এপ্রিলে কালবৈশাখীর সঙ্গে ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১ এপ্রিল) আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও অধিদফতরের পরিচালক সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।

সামসুদ্দিন আহমেদ জানান, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি ও এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তিনি বলেন, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র ৪-৬ দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে।

সামসুদ্দিন আহমেদ আরও জানান, এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, গেল মার্চ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬০ দশমিক ১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে রংপুর বিভাগে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ু প্রবাহের সংযোগ ঘটার ফলে চার দফায় বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD