এগুলো কী হচ্ছে? প্রশ্ন সোহেল তাজের Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




এগুলো কী হচ্ছে? প্রশ্ন সোহেল তাজের

এগুলো কী হচ্ছে? প্রশ্ন সোহেল তাজের




 

ছবিটি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ভেরিফায়েড ফেসবুক থেকে নেয়া

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

বুধবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে তাতে লিখেছেন, ‘এগুলো কী হচ্ছে?’

সোহেল তাজের পোস্ট করা তিনটি ছবির একটিতে দেখা যাচ্ছে, কয়েকজন স্কুলছাত্রীকে লাঠি হাতে ধাওয়া করছে পুলিশ। এরমধ্যে এক ছাত্রীকে মারার জন্য লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।

আরেকটিতে দেখা গেছে, এক স্কুলছাত্রের কলার চেপে ধরে তাকে শাসাচ্ছেন আরেকজন পুলিশ কর্মকর্তা।

তৃতীয় ছবিটিতে দেখা যাচ্ছে, এক শিশুর গলা চেপে ধরেছেন পুলিশের আরেকজন কর্মকর্তা।

প্রথম দুটি ছবি শিক্ষার্থীদের আন্দোলন সংক্রান্ত সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে। তৃতীয় ছবিটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার রাত ১ টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত সোহেল তাজের এই পোস্টে প্রায় ১১ হাজার লাইক পড়েছে।

এছাড়া তিন হাজার ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন এবং প্রায় দেড় হাজার ব্যক্তি পোস্টটিতে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত রোববার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মীম নিহত হন। বাসচাপায় আহত হন আরও ১৩ জন।

এ ঘটনা কেন্দ্র করে চার দিন ধরে রাজধানীজুড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত পরিবহনকর্মীদের বিচার ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবি জানাচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD