এক সপ্তাহের ব্যবধানে ঢাকায় আবারো ভূমিকম্প Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এক সপ্তাহের ব্যবধানে ঢাকায় আবারো ভূমিকম্প

এক সপ্তাহের ব্যবধানে ঢাকায় আবারো ভূমিকম্প




ডেস্ক রিপোর্ট ॥ রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। আবহাওয়া অফিস জানায়, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। মৃদু হওয়ায় অনেকেই কম্পন টের পাননি।

এর মাত্র এক সপ্তাহ আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকালে আরও তীব্র ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭—যার প্রভাবে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। নরসিংদী অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল থাকায় এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

শুক্রবারের ভূমিকম্পে সারাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। প্রাণ হারান শিশুসহ ১০ জন, আহত হন ৬০০–র বেশি মানুষ। নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়। হঠাৎ কম্পনে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। বিভিন্ন এলাকায় ভবনে ফাটল ও কাঠামোগত ক্ষতির ঘটনাও ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, একই এলাকায় ধারাবাহিক ভূকম্পন ভূস্তরের অস্থিরতার ইঙ্গিত দেয়। এ কারণে রাজধানীর পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো জরুরি ভিত্তিতে পরিদর্শন ও সংস্কার করা প্রয়োজন।

সরকারি দপ্তরগুলো নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি নিরাপদ ভবনে আশ্রয়, জরুরি সিঁড়ি ব্যবহারের অনুশীলন ও দুর্যোগ প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD