বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

এক রাতেই স্ত্রীর হাতে দুই স্বামী খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:42:10 pm, Friday, 15 January 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনাজপুরের কাহারোল ও নবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই স্ত্রীর বিরুদ্ধে তাদের স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। একজনকে বাঁশ দিয়ে পিটিয়ে ও অন্যজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কাহারোলের নৌধাবাড়ী ও নবাবগঞ্জের মাহমুদপুরে এসব ঘটনা ঘটে। হত্যার অভিযোগে দুই স্ত্রীকেই আটক করেছে পুলিশ।

কাহারোল উপজেলার নৌধাবাড়ী গ্রামে পারিবারিক কলহের জেরে বাঁশ দিয়ে স্বামী ক্ষিতিশ চন্দ্র রায়ের মাথায় আঘাত করেন স্ত্রী ববিতা রানী রায়। এরপর গুরুতর অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই মারা যান ক্ষিতিশ চন্দ্র রায়।

কাহারোল থানার ওসি ফেরদৌস আলী জানান, স্বামীর মৃত্যুর খবর শুনেই পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলায় বাপের বাড়িতে পালানোর সময় নিহত ক্ষিতিশ চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী রায়কে আটক করা হয়।

এদিকে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামে পরকীয়ার জেরে স্বামী চাঁন মিয়া ওরফে চান্দুকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী মরফিয়া খাতুনের বিরুদ্ধে। নিহত চাঁন মিয়া ওরফে চান্দু ওই গ্রামের আলেফ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকালে মরফিয়ার কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন এসে চাঁন মিয়াকে মৃত দেখতে পায়ে। পরে তারা পুলিশকে খবর দেয়।

প্রতিবেশীদের দাবি- পরকীয়ার জেরেই স্বামীকে হত্যা করেছে মরফিয়া বেগম।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মরফিয়া বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

এক রাতেই স্ত্রীর হাতে দুই স্বামী খুন

প্রকাশের সময় : 11:42:10 pm, Friday, 15 January 2021