এক মাস ধরে স্ত্রী-সন্তানসহ নিখোঁজ বরিশালের ব্যবসায়ী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এক মাস ধরে স্ত্রী-সন্তানসহ নিখোঁজ বরিশালের ব্যবসায়ী

এক মাস ধরে স্ত্রী-সন্তানসহ নিখোঁজ বরিশালের ব্যবসায়ী




নিজস্ব প্রতিবেদক॥ গত এক মাস ধরে স্ত্রী, সন্তানসহ বরিশালের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে তার মা দাবি করেছেন।নিখোঁজ ব্যবসায়ী দিলীপ কুমার রায়ের সঙ্গে তার স্ত্রী সুবর্ণা রায় ও সন্তান অরণ্য রায়ের (১৫) খোঁজ পাওয়া যাচ্ছে না।এ ঘটনায় দিলীপের মা মায়া রাণী রায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত ২৮ মে থেকে ছেলের সন্ধান না পেয়ে তিনি ডায়েরি করেন।

বরিশাল সদর রোডে এ আর ট্রেডিং নামে একটি স্যানিটারি সরঞ্জামের দোকান চালাতেন দিলীপ। আর ফরেস্টার বাড়ির পুল এলাকার হুমায়ুন কবীরের বাসার ভাড়াটিয়া ছিলেন তিনি।দিলীপ ও তার ভাইরা যে যার মতো করে ব্যবসা বাণিজ্য ও চাকরি করেন বলে মায়া রাণী জানান।

তাই কারো সঙ্গে কারো তেমন যোগাযোগ নেই। তারা মাঝে মধ্যে ফোন করে কথা বলতো তার সঙ্গে।তিনি বলেন, ‘দীর্ঘ এক মাস ধরে আমার ছেলে ও তার স্ত্রী, সন্তান নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আমি বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।

তবে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।জানা গেছে, দিলীপের কাছে ব্যাংক এবং স্থানীয় কিছু ব্যক্তি টাকা পান। অনেকে ধারণা করছে, দেনার টাকা পরিশোধ না রতে পারায় দিলীপ স্ত্রী-সন্তান নিয়ে গা ঢাকা দিয়েছে।তার মা দাবি করছেন, দিলীপ নিজের দোকানের মালামাল রেখে পালিয়ে যাবেন কেন?

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD