সংবাদ শিরোনাম:

এক দড়িতে ঝুললেন দম্পতি, প্রেমের বিয়ে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:30:26 pm, Monday, 25 February 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:ঢাকার উপকন্ঠ সাভারে নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের জের ধরে তিন দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিরাজগঞ্জের কাজিপুর থানার সালানচর গ্রামের মোহাম্মদ আলী (২২) ও রুমি খাতুন (১৬)।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা গ্রামের বজলুর রহমানের বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকেলে হেমায়েতপুর হরিণধরা এলাকার নিজ ভাড়া ঘরের আড়ার সঙ্গে এক রশিতে ঝুলন্ত অবস্থায় দম্পতির মরদেহ দেখতে পায় বাড়ির অন্য ভাড়াটিয়ারা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসী জানান, তিন দিন আগে নিজেদের পছন্দে বিয়ে হয় তাদের। মৃত রুমি খাতুন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্বামী মোহাম্মদ আলী একটি কলেজে পড়াশোনা করতেন। প্রেম করে বিয়ে করায় দুই পরিবারের সদস্যরা তাদের বিয়ে মেনে না নেয়ায় আত্মহত্যা করেছেন তারা।

সাভার মডেল থানা পুলিশের এসআই অখিল খন্দকার বলেন, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এক দড়িতে ঝুললেন দম্পতি, প্রেমের বিয়ে

প্রকাশের সময় : 07:30:26 pm, Monday, 25 February 2019