এক টাকা ফেরত চাওয়ায় লাথি দিয়ে ফেলে দিল যাত্রীকে,মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এক টাকা ফেরত চাওয়ায় লাথি দিয়ে ফেলে দিল যাত্রীকে,মৃত্যু

এক টাকা ফেরত চাওয়ায় লাথি দিয়ে ফেলে দিল যাত্রীকে,মৃত্যু

এক টাকা ফেরত চাওয়ায় লাথি দিয়ে ফেলে দিল যাত্রীকে,মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে শুক্রবার রাতে চালকের সহকারীর কাছে এক টাকা ফেরত চাওয়ায় জসিম উদ্দিন নামে এক যাত্রীকে বাস থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বহদ্দারহাট যাওয়ার সময় চালকের সহকারীর সঙ্গে ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে পড়েন জসিম উদ্দিন। একপর্যায়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সহকারীর সঙ্গে চালক রাকিবও যোগ দেন। একপর্যায়ে জসিমকে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দিলে গুরুতর আহত হন জসিম।

 

 

আহত অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শনিবার রাতে তার মৃত্যু হয়। নিহত জসিম একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় জসিমের পরিবার খুলশী থানায় একটি হত্যা মামলা করেছেন।

 

 

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসটিকে আটক এবং বাসচালক রাকিব ও তার সহকারী আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর বাসচালক ও তার সহকারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD