সংবাদ শিরোনাম:

এক ঘণ্টার জন্য ভোলার এসপির দায়িত্ব পেয়েছেন তাসনিম আজিজ রিমি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:18:34 pm, Wednesday, 28 October 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ এক ঘণ্টার জন্য ভোলার এসপির দায়িত্ব পেয়েছেন তাসনিম আজিজ রিমি নামে এক কিশোরী। বুধবার দুপুরে তাকে এক ঘণ্টার জন্য এ দায়িত্ব দেন ভোলার এসপি সরকার মোহাম্মদ কায়সার।

‘মেয়ে আমি সমানে সমান অনলাইন স্বাধীনতা’ স্লোগানে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ও প্লান ইন্টারন্যাশনালের আয়োজনে রিমিকে এ দায়িত্ব দেয়া হয়।

তাসনিম আজিজ রিমি ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের ইলিশা বাসস্ট্যান্ড এলাকার তারেক আব্দুল আজিজের মেয়ে। তিনি ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

রিমির বাবা তারেক আব্দুল আজিজ ভোলা শহরের একজন ব্যবসায়ী ও মা মরিয়ম বেগম ভোলা সদর উপজেলার বাপ্তা ভোটের ঘর এলাকার নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এক ভাই ও এক বোনের মধ্যে রিমি ছোট। তার বড় ভাই তাহসিন আজিজ রিমন পটুয়াখালীতে একটি কলেজে মাস্টার্স করছেন।

তাসনিম আজিজ রিমি বলেন, ভোলা জেলাকে নারী ও শিশুবান্ধব জেলায় রূপান্তরিত করে ধর্ষণ, ইভটিজিংসহ সব ধরনের অপরাধমুক্ত করতে আমি প্রস্তাবনা দিয়েছি। এটি বাস্তবায়ন করতে পারলে দেশের ৬৪ জেলার মধ্যে ভোলা জেলা অপরাধমুক্ত ও শান্তিপ্রিয় জেলা হিসেবে রোল মডেলে পরিণত হবে।

ভোলার এসপি সরকার মোহাম্মদ কায়সার বলেন, ভোলা জেলাকে সব ধরনের অপরাধমুক্ত করতে আমরা কাজ করছি। সব ঘটনাকে আমরা অধিক গুরুত্ব দিয়ে কাজ করছি। আশা করি সবার সহযোগিতায় অনেক দূর এগিয়ে যাব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এক ঘণ্টার জন্য ভোলার এসপির দায়িত্ব পেয়েছেন তাসনিম আজিজ রিমি

প্রকাশের সময় : 04:18:34 pm, Wednesday, 28 October 2020