এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করলেন ইউপি সদস্য Latest Update News of Bangladesh

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করলেন ইউপি সদস্য

এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করলেন ইউপি সদস্য

এক কিশোরী জোরপূর্বক ধর্ষণ করলেন ইউপি সদস্য




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিলেট মহানগরীর জালালাবাদ থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) শাবাজ আহমদ (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) লিটন চন্দ্র নাথ এর নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের স্থানীয় গোপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইউপি গোপাল গ্রামের হরমুজ আলীর ছেলে।

 

 

পুলিশ জানায়- শাবাজ আহমদসহ অজ্ঞাতামা দু’জন আসামী বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন টুকেরবাজারস্থ পীরপুর জামে মসজিদের সামনে থেকে ভিকটিম কিশোরী (১৬) কে অপহরণ করে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার গ্রামের এক বাসায় নিয়ে রাত ৯টার সময় শাবাজ তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

 

 

এরপর শাবাজের সাথে থাকা অজ্ঞাতনামা দুজনও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শাবাজ আহমদ মোবাইল ফোনে কিশোরীর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে।

 

 

এ ব্যপারে ভিকটিম কিশোরীর মা বাদি হয়ে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করলে (মামলা নং-০২, তাং-০৩/০৯/২০২০) নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলাটি রুজু করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন জানান- আটক আসামীকে আগামীকাল (শুক্রবার) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ভিকটিম বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD