সংবাদ শিরোনাম:

এক অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেন পুলিশ সুপার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:39:01 pm, Thursday, 7 May 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লকডাউনের এ সময়ে প্রসব ব্যাথায় কাতর এক অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছেন নড়াইল পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন।

জেলা সদরের খলিশাখালি গ্রামের ওই নারীর প্রসবের ব্যাথা শুরু হলে লকডাউনের কারণে হাসপাতালে নেওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছিলেন না তার স্বামী রিপন বিশ্বাস।

নিরূপায় হয়ে রিপন বিশ্বাস এসপি জসিম উদ্দিনকে ফোন করে সহযোগিতা চান। এসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন পুলিশ সুপার। তাৎক্ষণিক সেখানে জেলা পুলিশের অ্যাম্বুলেন্স পাঠিয়ে প্রসব ব্যথায় কাতর ওই নারীকে সদর হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

পুলিশ সুপার বলেন, ‘জেলার যে কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা নড়াইল জেলা পুলিশ সর্বদা পাশে থাকব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এক অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেন পুলিশ সুপার

প্রকাশের সময় : 05:39:01 pm, Thursday, 7 May 2020