একুশে পদকে সম্মানিত আইয়ুব বাচ্চু-শফিক রেহমানসহ ১০ বিশিষ্ট ব্যক্তি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




একুশে পদকে সম্মানিত আইয়ুব বাচ্চু-শফিক রেহমানসহ ১০ বিশিষ্ট ব্যক্তি

একুশে পদকে সম্মানিত আইয়ুব বাচ্চু-শফিক রেহমানসহ ১০ বিশিষ্ট ব্যক্তি




ডেস্ক রিপোর্ট ॥ একুশে পদক-২০২৬-এর জন্য দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির নাম ঘোষণা করেছে সরকার। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার পাচ্ছেন সাংবাদিক শফিক রেহমান, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর), অভিনেত্রী ও প্রযোজক ববিতা, ব্যান্ড ওয়ারফেজসহ আরও বিশিষ্টজন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ একুশে পদকে ভূষিত হচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, দেশের সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও শিল্পকলার বিকাশে যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, তাদের সম্মান জানাতেই এই পদক দেওয়া হয়। বিশেষ করে প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর সম্মাননা দেওয়ায় সংগীতাঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

উল্লেখ্য, একুশে পদক-২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছিল গত বছরের জুলাইয়ের শেষ দিকে। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। পরে যাচাই-বাছাই ও নির্বাচন প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ১০ জনকে মনোনীত করা হয়।

একুশে পদকপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে যথাসময়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD