সংবাদ শিরোনাম:

একাত্তরের সাম্প্রদায়িক শক্তিকে কঠোর হাতে দমন করা হবে পিরোজপুরে প্রাণিসম্পদ মন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:39:01 pm, Thursday, 17 December 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে একাত্তরের সাম্প্রদায়িক শক্তির প্রজন্ম ভ্রুকুটি করলে কোনোভাবে ছাড় দেওয়া হবে না’ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘এদের কঠোর হাতে দমন করা হবে। এরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিতে চায়, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ রাখতে চায় না। এরা যাতে কোনোভাবে কোথাও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।’

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাজিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মসজিদ ইবাদতের জায়গা। মানুষকে উসকে দিয়ে গণ্ডগোল বাধানোর জায়গা নয়। মসজিদে বসে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। অতীতে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদ থেকে বের করে দিয়ে সেখানে জঙ্গিদের আস্তানা করা হয়েছে। জঙ্গিরা ধর্মের নামে দেশে খারাপ কাজ করেছে। এটা করতে দেওয়া যাবে না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় কঠোরভাবে কাজ করতে হবে।

শ ম রেজাউল করিম আরও বলেন, ‘ইসলাম অন্য ধর্মের নিরাপত্তা দেওয়ার কথা বলে। অন্য ধর্মাবলম্বীদের সম্পত্তি হেফাজত করার কথা বলে। যারা পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা দিতে পারে, যারা প্রকৃত ইসলামের কথা সবার সামনে তুলে ধরতে পারে, আমরা তাদের নিয়ে চলব।’

এরপর নাজিরপুর উপজেলার শীতার্ত গরিব ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে এ সময় সভায় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম মুনীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ নাজিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্য সদস্যরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

একাত্তরের সাম্প্রদায়িক শক্তিকে কঠোর হাতে দমন করা হবে পিরোজপুরে প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশের সময় : 10:39:01 pm, Thursday, 17 December 2020