একজন সদস্যের অপরিনামদর্শী কর্মকান্ডে গোটা বাহিনী কলঙ্কিত না হয়-বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




একজন সদস্যের অপরিনামদর্শী কর্মকান্ডে গোটা বাহিনী কলঙ্কিত না হয়-বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান

একজন সদস্যের অপরিনামদর্শী কর্মকান্ডে গোটা বাহিনী কলঙ্কিত না হয়-বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান

একজন সদস্যের অপরিনামদর্শী কর্মকান্ডে গোটা বাহিনী কলঙ্কিত না হয়-বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

 

তিনি পুলিশ সদস্যদের উদ্যেশ্যে বলেন, আমরা দূর্নীতিমুক্ত বাছাইকৃত সুশিক্ষিত সদস্য হিসেবে এই শৃঙ্খলা বাহিনীতে এসেছি। প্রতিটি চ্যালেঞ্জ সফল ভাবে মোকাবেলা করতে যেন কোন প্রকার বাহিনীর সুনাম ক্ষুন্ন না হয় সে বিষয় ভেতর থেকে মগজে মননে পজিটিভ পরিবর্তন এনে বিশেষ খেয়াল রাখতে হবে। নিজেকে সংশোধনের পাশাপাশি জুনিয়রদেরকেও সঠিকভাবে পরিচালিত করতে হবে।

 

কোন একজন সদস্যের অপরিনামদর্শী কর্মকান্ডে যেন গোটা বাহিনী কলঙ্কিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

 

 

কল্যাণ সভা শেষে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি ২০২১ ও ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ কমিশনার।

 

কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার মোঃ নজরুল হোসেন, মোঃ জুলফিকার আলি হায়দার, মোঃ আশরাফ আলী ভূঞা বিপিএম-বার, মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, মোঃ মনজুর রহমান পিপিএম-বার ও খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম ও শেখ মোহাম্মদ সেলিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD