বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

একজন ওসি তার থানা এলাকার হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারেন: আইজিপি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:02:03 pm, Monday, 7 December 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, কল্যাণ ও শৃঙ্খলা এক নয়। শৃঙ্খলার সাথে কোনোভাবেই আপস করা হবে না। এখন সময় এসেছে পুলিশ সদস্যদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর। দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে জনগণকে নির্মোহ সেবা দিতে হবে। বিনিময়ে তাদের শ্রদ্ধা পাবেন, ভালোবাসা পাবেন। এ সম্ভাবনা ও আইনি সক্ষমতাকে কাজে লাগিয়ে পুলিশকে মানুষের প্রথম ভরসাস্থলে পরিণত হতে হবে।

আজ সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনসের বরিশাল রেঞ্জ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও পুলিশের অন্যনা ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

সভায় আইজিপি আরো বলেন, একজন ওসি তার থানা এলাকার হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারেন। হতে পারেন ওই থানা এলাকার সামাজিক নেতা। মানুষ তাকে ভালোবাসবে, তার কথা শুনবে। তার ফোর্সকে ভালোবাসবে, পুলিশকে ভালোবাসবে। পুলিশের হ্যামিলনের বাঁশিওয়ালা হওয়ার সুযোগ রয়েছে। পুলিশ বাহিনীতে ভালো কাজ করার অমিত সম্ভাবনা রয়েছে।

তিনি বলন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে পুলিশ প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এবার করোনাকালে জনসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পুলিশ বাহিনী, মানুষ এর প্রতিদানও দিয়েছে।

করোনাকালে সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যদের চিকিৎসায় গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে আইজিপি বলেন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল আধুনিকায়ন করা হয়েছে। বিভাগীয় হাসপাতালের আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষায় আটটি বিভাগে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান করা হচ্ছে। পুলিশ সদস্যদের কল্যাণে যথাসম্ভব সকল উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আইজপি বলেন, উত্থাপিত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে, আশ্বাস দেন তিনি।

এর আগে তিনি নগরীর পলিটেকনিক কলেজ রোডস্থ নবনির্মিত বরিশাল জেলা পুলিশ সুপারের কার্য্যলয় ভবনের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি পুলিশ লাইনস মাঠে পুলিশের কল্যাণ প্যারেড পরিদর্শন, পুলিশ কল্যাণ সভা ও পুলিশ লাইনসে নবনির্মিত গেট উদ্বোধন করে।

পুলিশ সুপারের কার্য্যলয়ে অন্যনার মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, র‌্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

একজন ওসি তার থানা এলাকার হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারেন: আইজিপি

প্রকাশের সময় : 10:02:03 pm, Monday, 7 December 2020