বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

এই বছরের শেষেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:16:50 pm, Friday, 7 February 2025
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন যে, এই বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে নতুন সরকার একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।

জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন (এনএইচকে) কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “আমরা যখন এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনা করলে বোঝা যায়, আমরা অনেক দূর এগিয়েছি। কারণ, তখন সমাজ, অর্থনীতি, রাজনৈতিক কাঠামো, এমনকি বিচার ব্যবস্থাও বিধ্বস্ত অবস্থায় ছিল।”

তিনি উল্লেখ করেন, নতুন সরকার আসার পর দেশ পরিচালনার জন্য একটি নিরাপদ এবং স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। তার মতে, গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, দেশের তরুণ সমাজ ভবিষ্যতে আরও বেশি প্রভাবশালী ভূমিকা পালন করবে। তিনি বলেন, “তরুণরা তাদের সৃজনশীল শক্তি দিয়ে বিশ্বকে জানিয়ে দিতে চায় তারা কী করতে সক্ষম। গত বছরের আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা দেশকে একটি নতুন পথে নিয়ে গেছে।”

ড. ইউনূস বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলোর মধ্যে অন্যতম বৃহৎ অংশীদার জাপানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জাপানের প্রযুক্তি এবং বিনিয়োগ তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করেছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।”

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী মনোভাব প্রকাশ করে ড. ইউনূস বলেন, “আমরা একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। দেশের জনগণের চাওয়া-পাওয়া পূরণে নতুন সরকার একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

এই বছরের শেষেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : 05:16:50 pm, Friday, 7 February 2025