উপজেলা প্রশাসনের শোক সভায় দূর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উপজেলা প্রশাসনের শোক সভায় দূর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়

উপজেলা প্রশাসনের শোক সভায় দূর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়

উপজেলা প্রশাসনের শোক সভায় দূর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়




বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায়, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা পর্বে বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রাম এবং বাঙালি জাতি গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও অবদানের কথা তুলে ধরেন।

 

 

এ উপলক্ষ্যে আজ সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাবুগঞ্জ উপজেলা প্রশান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়অরম্যানদ্বয়।

 

পরে উপজেলার অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আমীনুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার মাহাবু উল হাসিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।

 

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বীর প্রতীক রত্তন আলী শরিফ, আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার, মোঃ শাহিনুল ইসলাম শিকদার, যুগ্ম-সম্পাদক মোস্তফা কামাল চিশতি, মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মৃধা.মুহা.আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা জাতীয়পার্টি সাধারন সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সাহিন মাহমুদ, মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শাহ-আলম শিকদার, বি আর ডিবি চেয়ারম্যান খালেদা ওহাব, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহম্মেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, শ্রমিক লীগের সভাপতি তাওহিদ হোসেন, ছাত্রলীগ ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম কিবরিয়াসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দূর্নীতিমুক্ত বাবুগঞ্জ উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, জাতির জনকের স্বপ্ন সোনার বাংলায় সাহেদ,প্রদীপের মত অসৎ লোকের জায়গা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দূর্নীতি করে না দূর্নীতিবাজদের প্রশ্রয় দেয় না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD