সংবাদ শিরোনাম:

উত্তর সিটি ছাড়ার নির্দেশ,বহিরাগতদের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:28:34 pm, Monday, 25 February 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে (ডিএনসিসি) উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। একই দিন উত্তর সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ও দক্ষিণে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডেও সাধারণ নির্বাচন হবে।এ উপলক্ষে ঢাকা উত্তর সিটিতে অবস্থান করা বহিরাগতদের মঙ্গলবার রাত ১২টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বহিরাগতদের মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার মধ্যে এলাকা ছাড়তে হবে।

ছাত্রছাত্রীদের ক্ষেত্রে করণীয় কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বাড়ি ঢাকার বাইরে কিন্তু পড়াশোনা করতে ডিএনসিসিতে থাকছেন, তাদের জন্য এ নির্দেশনা বলবৎ হবে না। তারা মেস বা হোস্টেলে থাকতে পারবেন।

তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বোঝেন, কারা সন্ত্রাসী। তাই সেভাবেই তারা ব্যবস্থা নেবেন।

ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে আবুল কাসেম বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। কোথাও কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে। প্রতি সাধারণ কেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৯ জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৩ জন করে ফোর্স মোতায়েন থাকবে। এ ছাড়া নির্বাচনে পুলিশ, এপিবিএন ও আনাসার ব্যাটালিয়নের সমন্বয়ে মোট ২৭টি মোবাইল টিম থাকবে। এদের ১৮টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। র‌্যাবের থাকবে ২৭টিম, বিজিবি নিয়োজিত থাকবে ২৫ প্লাটুন। নির্বাচনের আচরণবিধি প্রতিপালন ও অনিয়মের শাস্তি প্রদানে ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন ২৪ জন।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ভোট ২৮ ফেব্রুয়ারি হবে। ইসি কর্মকর্তারা জানান, উত্তরের ৫৪ ওয়ার্ডে ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ২২ হাজার ৭২৬ ও নারী ১৪ লাখ ২৫ হাজার ৭৮৪ জন। আর উত্তরে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ভোটার ৫ লাখ ৭১ হাজার ৬৮৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৯ হাজার ৩৫ ও নারী ২ লাখ ৮২ হাজার ৬৪৯ জন।

দক্ষিণের ১৮ ওয়ার্ডে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৪১৬ ও নারী ২ লাখ ৩২ হাজার ৯৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

উত্তর সিটি ছাড়ার নির্দেশ,বহিরাগতদের

প্রকাশের সময় : 07:28:34 pm, Monday, 25 February 2019