উজিরপুরে স্কুলের কক্ষ থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে স্কুলের কক্ষ থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

উজিরপুরে স্কুলের কক্ষ থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

উজিরপুরে স্কুলের কক্ষ থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার




এম. কে. রানা, নিজস্ব প্রতিনিধি॥ বরিশালে স্কুল কক্ষের ভেতর থেকে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টায় উজিরপুর উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে স্কুলের নৈশ প্রহরী রাসেল মল্লিকের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। রাসেল উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুড়া গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

 

ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ঘরামী জানান, গত শনিবার রাতে বিট পুলিশিং অনুষ্ঠান শেষে প্রতিদিনের ন্যায় রাসেল তার জন্য নির্ধারিত কক্ষে চলে যান। ওই কক্ষ থেকেই তিনি পাহারার কাজ পরিচালনা করতো। তিনি আরো জানান, রবিবার সকালে তার কক্ষে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন শব্দ পাওয়া যায়নি। এরপর ওই কক্ষের সামনের দিকের জানালা দিয়ে দেখা যায় খাটের উপর মশারির মধ্যে রয়েছে রাসেল। তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

 

 

স্থানীয় মেম্বর কালাম মোল্লা বলেন, রাসেলের সাথে উপজেলার মধ্য ধামুরা বাসিন্দা হানিফ মৃধার মেয়ে মারিয়ার সাথে সামাজিকভাবে দেড় বছর পূর্বে বিয়ে হয়। বিয়ে পরবর্তী রাসেল তার শ্বশুরকে জমি ক্রয়ের জন্য ৬৮ হাজার টাকা দেয় বলে দাবি করেছে। এ নিয়ে সম্প্রতি সালিশী বৈঠক হয়। কিন্তু দু’জনই তাদের দাবি নিয়ে অনড় থাকায় সেদিন মীমাংসা করা যায়নি। এ বিষয়টি নিয়ে রাসেল খুব চিন্তাযুক্ত ছিল।

 

 

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব জানান, দরজা ভেঙ্গে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিস্কার হবে বলেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD