সংবাদ শিরোনাম:

উজিরপুরে লাখ টাকার সরকারি ঘর পেতে অর্ধলাখ টাকা ঘুষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:14:51 pm, Monday, 17 August 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

'ঘুষগ্রহীতা' ইউপি সদস্য মো. মোজাম্মেল হোসেন সরদার

উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরের গুঠিয়া মডেল ইউনিয়নে হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দের সরকারি ঘর বিতরণে টাকা গ্রহণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

এ ব্যপারে গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দোসতিনা গ্রামের ছত্তার খানের স্ত্রী বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. মোজাম্মেল হোসেন সরদার হতদরিদ্র বেগমকে এক লাখ টাকার বরাদ্দের ঘর দেওয়ার বিনিময়ে নগদ ৫০ হাজার টাকা উৎকোচ নেন। বেগম ব্র্যাক এনজিও হতে ঋণ নিয়ে ইউপি সদস্যকে ওই ৫০ হাজার টাকা প্রদান করেন।

এব্যাপারে বেগম জানান, তাকে সরকারি বরাদ্দের ঘর দেওয়ার কথা বলে ইউপি সদস্য মোজাম্মেল ৭৫ হাজার টাকা দাবি করেন। অনেক অনুরোধের পরে তিনি ৫০ হাজার টাকায় তাকে ঘর দিতে রাজি হন। এবং ৩ দিনের মধ্যে সেই টাকা পরিশোধের সময় বেঁধে দেন।

ভিক্ষা করে ব্র্যাক এনজিওর ওই ঋণের টাকা পরিশোধ করছেন বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন হতদরিদ্র হিসেবে তাকে এ ঘর ফ্রি দিয়েছেন জানতে পেরে তিনি উৎকোচ দেওয়া ওই টাকা ফেরত পেতে ইউনিয়ন পরিষদে এ লিখিত অভিযোগ করেন বলে জানান।

সোমবার দুপুরে গুঠিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাসু দেব ইউপি সদস্যের বিরুদ্ধে এক নারীর লিখিত অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গুঠিয়া মডেল ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় এবং অভিযুক্ত ইউপি সদস্য মোজাম্মেল হোসেন ফোন রিসিভ না করায় এ প্রসঙ্গে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সরদারের কাছ থেকে এর আগে হদদরিদ্রদের জন্য বরাদ্দের ৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

উজিরপুরে লাখ টাকার সরকারি ঘর পেতে অর্ধলাখ টাকা ঘুষ

প্রকাশের সময় : 03:14:51 pm, Monday, 17 August 2020