উজিরপুরে প্রেমিকের বাড়িতে আগৈলঝাড়ার প্রেমিকার অনশন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




উজিরপুরে প্রেমিকের বাড়িতে আগৈলঝাড়ার প্রেমিকার অনশন

উজিরপুরে প্রেমিকের বাড়িতে আগৈলঝাড়ার প্রেমিকার অনশন

উজিরপুরে প্রেমিকের বাড়িতে আগৈলঝাড়ার প্রেমিকার অনশন




উজিরপুর প্রতিনিধি॥ বিয়ের দাবিতে গত ছয় দিন ধরে বরিশালের উজিরপুরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছে পাশের আগৈলঝাড়া উপজেলার পূর্ব কাঠিরা গ্রামের এক কলেজছাত্রী (২০)। উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গলবার স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি জানতে পারে।

 

 

স্থানীয়রা জানিয়েছে, উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের রবি রায়ের ছেলে পলাশ রায় (২৩) মোবাইল ফোনের মাধ্যমে ওই কলেজছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

 

একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পলাশ ওই ছাত্রীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে পলাশ নানা তালবাহানা শুরু করেন।

 

এরপরই গত বুধবার থেকে ওই ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিক পলাশের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করে আসছেন। তবে পলাশের পরিবার ওই ছাত্রীকে মেনে নিতে নারাজ বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

 

 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বেবী রানী ও থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি সম্পর্কে তাদের জানা নেই এবং কেউ অবগতও করেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD